বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ

আব্দুর রব : বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে সোমবার ১৩ জুলাই বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার এবং ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
সচেতনতামুলক সেমিনার ও উপকরণ বিতরণের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সদস্য মোস্তফা উদ্দিন, রেদওয়ান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।



মন্তব্য করুন