বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে ব্যবসায়ির ব্যতিক্রমী উদ্যোগ

July 5, 2026,

আব্দুর রব : শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং শিক্ষাগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলে। সেই লক্ষ্যে বড়লেখার দাসের বাজার ইউনিয়নের উত্তর লঘাটি গ্রামের প্রবাসী ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহিবুর রহমান কলিম গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ।

তার ব্যক্তিগত অর্থায়নে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধণে নির্মাণ করে দিচ্ছে একটি আধুনিক নান্দনিক পানির ফোয়ারা। একই সঙ্গে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজ সহজতর করতে একটি ডিজিটাল ফটোকপি মেশিন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এছাড়াও তিনি ক্যাম্পাসের বিভিন্ন সংস্কারকাজ এবং শিক্ষার মানোন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছেন।

শনিবার বিকেলে নান্দনিক ফোয়ারার নির্মাণকাজ পরিদর্শন এবং ডিজিটাল ফটোকপি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস মুহিবুর রহমান কলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহিবুর রহমান কলিম বলেন, ‘নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সামান্য অবদান রাখতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট টেকনিশিয়ান সাহাজান সিরাজ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, বিবেকানন্দ বিশ্বাস, হাসেম আলী, মঞ্জুরুল ইসলাম, আইসিটি শিক্ষক দীপক দাস, দাসের বাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ী মুহিবুর রহমান কলিমের মতো সমাজসেবীরা যদি নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এভাবে এগিয়ে আসেন, তবে শিক্ষার পাশাপাশি শিক্ষাঙ্গনের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। তার এই মহৎ উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com