বড়লেখায় মাদক ব্যবসায়ির কা/রাদ/ণ্ড

June 23, 2026,

আব্দুর রব : বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয় ও বহনের দায়ে মাদক ব্যবসায়ি মোহাম্মদ আলী (৪২)-কে অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। মোহাম্মদ আলী কাঠালতলী মাধবগুল গ্রামের সুবেদার খলিল উদ্দিনের ছেলে।

২৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে দক্ষিণভাগ ইউনিয়ন (দক্ষিণ) পরিষদস্থ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, উপজেলা প্রশাসনের এধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com