বড়লেখায় গণঅধিকার পরিষদের ১০১ সদস্যের উপজেলা কমিটির অনুমোদন

আব্দুর রব : গণঅধিকার পরিষদ (জিওপি)’র ১০১ সদস্যের বড়লেখা উপজেলা কার্যকরি কমিটির অনুমোদন দিয়েছে জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) কমিটি।
আলী আজাদকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজকে সিনিয়র সহসভাপতি, নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জামিল আহমদকে সাংগঠনিক সম্পাদক ও কামাল আহমদ চৌধুরীকে সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক করে গঠিত কমিটিকে বৃহস্পতিবার এক বছরের মেয়াদের জন্য অনুমোদন দিয়েছেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অপু রায়হান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিপন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বদরুল আলম, সহসভাপতি সাবির আহমদ হীরা, ইঞ্জিনিয়ার পারভেজ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এনাম উদ্দিন, বাবুল হোসেন, তোফাজ্জল হোসেন ও সমছ উদ্দিন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও মো. আব্দুল হাকিম ও মাষ্টার জুয়েল মিয়া, অর্থ সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ, সহ-অর্থসম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ-অর্থসম্পাদক প্রচার সম্পাদক আজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল করিম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার নাজমা প্রমুখ।



মন্তব্য করুন