বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন

আব্দুর রব : বড়লেখায় নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই রাতে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে এবং নাট্যকর্মী জালাল আহমদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স।
সভায় সর্বসম্মতিতে মো. তাজুল ইসলামকে সভাপতি, জালাল আহমদকে সাধারণ সম্পাদক ও জুবের রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাট্যকর্মী ইসলাম জাবেদ ও সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সাধারণ সম্পাদক ছামছ উদ্দিন ছমছ, অর্থ সম্পাদক হাসান মাহমুদ শাহীন, দপ্তর সম্পাদক সাজু আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মীর তাহরিম জান্নাত মীম, সমাজকল্যাণ সম্পাদক রাজিব আহমদ, কার্যকরী সদস্য প্রিন্স মো. মিফ্তা-উল ইসলাম সামি ও নয়ন চক্রবর্তী।



মন্তব্য করুন