কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়

মাহফুজ শাকিল : অ্যালামনাই অ্যাসোসিয়শেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রবাসে অবস্থানরত প্রাক্তণ শিক্ষার্থীদের (প্রবাসী অ্যালামনাইদের) সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জুলাই রাতে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী অ্যালামনাই সদস্যদের মধ্যে সৌদি আরব শাখার আহবায়ক খালেদ শাহাবুদ্দিন, অ্যালামনাই সদস্য দুবাই প্রবাসী মতিউর রহমান শেফুল, ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহমুদুর রহমান কবির, যুক্তরাজ্য প্রবাসী ইফতেখারুল হক পপলুকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এসময় অনুষ্ঠানে কলেজের অতীত স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসী ও স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও অ্যালামনাই অ্যসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা মিসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী, বদরুজ্জামান সজল, যুগ্ম আহবায়ক সিপার উদ্দিন আহমদ, মো. রেদওয়ান খান, মইনুল ইসলাম শামীম, নির্মাল্য মিত্র সুমন, সহকারী অধ্যাপক সজীব কুমার ভৌমিক, অ্যালামনাই সদস্য খন্দকার লুৎফুর রহমান, অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম ইমন, আব্দুল কাইয়ুম মিন্টু, সহ-দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান, কার্যকরী কমিটির সদস্য ডা. হেমন্ত চন্দ্র পাল, কামরুল হাসান, নাজমুল বারী সোহেল, সুলতান আহমদ টিপু, তানজীল হাসান খান, সাইফুর রহমান, রাহিদ আলম নাঈম, আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সুফিয়ান আহমদ জানান, কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে সম্পন্ন হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান কুলাউড়ায় ইতিহাস সৃষ্টি করেছে। সকল অ্যালামনাইদের সহযোগিতায় একদিন এই কলেজ অনেক দূর এগিয়ে যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ফলে কুলাউড়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীরা কলেজের উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখবে। তিনি আরো বলেন, সকল অ্যালামনাইদের আর্থিক সহায়তা সংগ্রহ করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। এই তহবিল থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থী, প্রতিবন্ধি শিক্ষার্থী ও উচ্চ শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেয়া হবে এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে।



মন্তব্য করুন