কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

July 19, 2026,

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

রোববার ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি শওকতুল ইসলাম শকু এমপি। এসময় তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কুলাউড়ার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন গুরুত্ব দিয়ে কাজ করা হবে। আশা করছি পর্যায়ক্রমে কুলাউড়ার সকল প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের

একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খান খছরু এবং শিক্ষক সুমন আহমদ নিয়াজী। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুমন আহমদ চৌধুরী, ময়ুব আলী ও ওয়াহিদ আহমদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফারজানা আক্তার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে অতিথিরা সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com