চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

July 19, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার চা শ্রমিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে বেসরকারি আব্দা বহুমুখি যুব সংঘ মৌলভীবাজার এ কর্মসূচির আয়োজন করে।

রোববার ১৯ জুলাই সকালে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউপি’র ৯ওয়ার্ডে মৌলভী চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল বিতরণ বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডা. সবুজ সুত্রধর, মৌলভী চা বাগান এর ববস্থাপক মোহাম্মদ আলী, আব্দা বহুমুখি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

ছাগল বিতরণ অনুষ্ঠানে আব্দা বহুমুখি যুব সংঘের সম্পাদক সুরাইয়া সুলতানা সভাপতিত্ব করেন। সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের টেকসই জীবিকা নিশ্চিত করতে আব্দা বহুমুখি যুব সংঘ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ছাগল পালন উপকারভোগীদের (চা শ্রমিক) অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এসব উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৩ সাল থেকে আব্দা বহুমুখি যুব সংঘের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

প্রথম পর্যায়ে  প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৫০ জনকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। ২০২০ সালে ভিক্ষুক পূর্নবাসন পর্যায়ে ৫০ জন উপকারভোগীকে ভেড়া বিতরন  করা হয়েছে। এ ছাড়া ব্যয়ে বিশেষ অনুদানের আওতায় ৫০টি ছাগল বিতরণ এবং গত অর্খ বছরের চা বাগান শ্রমিকদের মধ্যে ৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গিয়াসনগর ইউনিয়নের সদস্য গুরু পদ দেব, খোশেদা আক্তার, কামরুল ইসলাম মৌলভী চা বাগানে পঞ্চায়েত সভাপতি ঞ্জান উড়াং প্রমুখ।

অনুষ্ঠানে আব্দা বহুমুখি যুব সংঘের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com