বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর অংশ হিসেবে গত ১৭ জুলাই শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলা আওতাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, ইউনিয়ন তালামীযের সহ সভাপতি মুজুল হক, নাইম আহমদ রুসেল, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সজিব আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক শিহাব আহমেদ, প্রচার সম্পাদক নাইম হোসেন, ৮ নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক রমজান আলী মাফি, ৭ নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক মাশাদুর রহমান, ৯ নং ওয়ার্ড তালামীযের সাংগঠনিক সম্পাদক মোহাইমিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড তালামিযের আয়োজনেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বৃক্ষরোপণ করেন ৬নং ওয়ার্ডের সভাপতি জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক সানী আলী, সদস্য মিনাজ সহ অন্যান্যরা।



মন্তব্য করুন