কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : খেলার মাঠের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরস্থ কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে কমলগঞ্জ কোয়াব-এর আয়োজনে এবং বিশিষ্ট ক্রীড়াসংগঠক আল জাকির মুন্নার সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কোয়াবের সভাপতি মো: মাহমুদ আলী, সহ-সভাপতি মহেন্দ্র কুমার সিংহ, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিনেশ যাদব, তপু কৈরি, শালুক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
কর্মসূচির আওতায় ক্রিকেট একাডেমি মাঠের উত্তর ও দক্ষিণ পাশে কৃষ্ণচূড়া ও দেবদারু গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, মাঠকে সবুজ, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন