মৌলভীবাজারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত, হাজারো ভক্তের অংশগ্রহণ
July 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার শহরের শ্রী শ্রী মদন মোহন আখড়া থেকে রথযাত্রা শুরু হয়। পরে রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ায় ফিরে সমাপ্তি ঘটে।
বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন রথযাত্রায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। ভক্তরা প্রার্থনা ও পূজার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আয়োজকদের মতে, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। এছাড়া জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় রথযাত্রা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন