মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘তারুণ্যের আশা আকাঙ্কা বাস্তবায়ন করি আজকের প্রতয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
রবিবার ১২ জুলাই জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রিপন চন্দ্র দাশ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক চৌধুরী রাজিব মোস্তফা।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, পরিবার পরিকল্পনা কলান সহকারি জান্নাতুন নাহার শিউলি প্রমুখ।
সভায় বক্তারা তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেওয়া এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগানোর আহ্বান জানান। পরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকান্ডর ৯টি কাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।



মন্তব্য করুন