বিকেএম মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

July 11, 2026,

স্টাফ রিপোর্টার : বিকেএম মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাম্মাদ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি দাওয়াতি কার্যক্রম জোরদার, নতুন জনশক্তি তৈরি, নিয়মিত সাংগঠনিক বৈঠক এবং গণসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ মেহমান মাওলানা ইসলাম উদ্দীন বলেন, প্রত্যেক ইউনিটকে সক্রিয় ও গতিশীল করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সকল পর্যায়ের নেতাকর্মীর মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা ফারুক আহমেদ পৌর শাখার চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকল দায়িত্বশীলের প্রতি আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। আলোচনা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, ওয়ার্ডভিত্তিক কার্যক্রম জোরদার করা, নিয়মিত বৈঠক, সদস্য সংগ্রহ, গণসংযোগ বৃদ্ধি এবং আসন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বিকেএম মৌলভীবাজার পৌর শাখার নবনির্বাচিত দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জাতি এবং ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com