রাজনগরে বন্যায় নিখোঁজ বৃদ্ধের ম/র/দেহ উদ্ধার

July 11, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আশরাফ মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১০ জুলাই সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহত আশরাফ মিয়া ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় তাড়াহুড়োর মধ্যে বৃদ্ধ আশরফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান।

এরপর ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com