বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

August 24, 2026,

আব্দুর রব : বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে ফলজ ও বনজ বৃক্ষের বাগান সৃজন করা হচ্ছে।

২৪ আগস্ট সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

আদালত চত্তরের সৌন্দর্য্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুবালী ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় এই ফলজ ও বনজ বৃক্ষের বাগান সৃজিত হচ্ছে।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাশ, সহকারি মহা-ব্যবস্থাপক আলমগীর হোসেন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, সাবেক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, পুবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, অ্যডভোকেট আফজল হোসেন, অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com