বড়লেখায় বিএনএসবি আই হসপিটালের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম

আব্দুর রব : বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে মঙ্গলবার ১৮ আগস্ট মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (চক্ষু চিকিৎসা ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। ওরবিস ইন্টারন্যাশনালের সৌজন্যে দিনব্যাপি প্রোগ্রামটি পরিচালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। উক্ত প্রোগ্রামে ওরবিস ইন্টারন্যাশনালের ১২ জন বিদেশি মেডিকেল স্টুডেন্ট অংশগ্রহণ করেন এবং নানা অভিজ্ঞতা বিনিময় করেন।
নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদের সঞ্চালনায় কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেদা খানম, মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটাল ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল হামিদ মাহবুব, বর্নি এম মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিসান, গণসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমীন প্রমুখ।
উক্ত কর্মসূচিতে চিকিৎসা নেন নারী শিক্ষা একাডেমির সিনিয়র প্রভাষক মো. নাসির উদ্দিন, সহকারী গ্রন্থাগারিক মতিউর রহমানসহ ৩ শতাধিক শিক্ষার্থীরা।



মন্তব্য করুন