এসএসসি ফলাফল নিম্নমুখি, রাজনগরে মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধেক পদ শূন্য ব্যাহত হচ্ছে শিক্ষারমান

August 12, 2026,

আউয়াল কালাম বেগ : ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা। এমপিওভুক্ত ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষককের অর্ধেক পদ শূন্য রয়েছে। শুধু তাই নয় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে রয়েছে ভয়াবহ জনবল সংকট।

রাজনগর  মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, ১৮ টি এমপিওভুক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০৫ টি, প্রধান শিক্ষকের ৫টি, সহকারী প্রধান শিক্ষকের ১৬টি পদ ও (৩য় ৪ র্থ শ্রেনীর কর্মচারীর) ২৬ টি পদ শূন্য  রয়েছে। এই সল্প সংখ্যক শিক্ষক দিয়ে  বিদ্যালয়ে নিয়মিত পাটদান ব্যাহত হচ্ছে। ফলে এবছর এসএসসি সমমানের দাখিল পরিক্ষার ফলাফলে ৫০:৬৩ ভাগ অর্জিত হওয়ায় অভিবাবকের মধ্যে  তীব্র  অসন্তোষ বিরাজ করছে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে মঞ্জুরীকৃত ৬ টি পদের মধ্যে কর্মরত আছেন ৪ জন এর মধ্যে অফিস সহকারী কামকম্পিউটার ডেপুটেশনে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আছেন।উনার বেতন ভাতা রাজনগর অফিস থেকে ভোগ করেন।

এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ ও হিসাবরক্ষকের পদ শূন্য রয়েছে। এ উপজেলায় মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ২২ টি স্কুল ৫ টি মাদ্রাসা ও ২টি কলেজ ও ১টি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ  রয়েছে। লোকবলের অভাবে শিক্ষার গুনগত মান উন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং কাজ ব্যাহত হচ্ছে। আলহাজ্ব আব্দুল মোক্তাদির একাডেমির প্রধান মো: আব্দুল হান্নান  বলেন, বিদ্যালয়ে শিক্ষকের ৯ টি পদ শূন্য রয়েছে। ৪৮৩ জন শিক্ষার্থীকে  অল্পসংখ্যক শিক্ষক দিয়ে পরিচালনা করতে হিমসিম খেতে হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) মো: জুলফিকার আলম বলেন, শূন্য পদগুলো পুরণের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো ফল হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com