খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন : সভাপতি যুবায়ের, সম্পাদক শাহিদুল

August 12, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেল ও পৌর শাখার পুনর্গঠন এর লক্ষে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত দাওয়াতি মজলিসে উপস্থিত বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন জেলা সভাপতি মাওলানা শাহ মিসবাহ।

১১ আগস্ট মঙ্গলবার বাদ আসর এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, যুব মজলিস জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও জেলা বায়তুলমাল  সম্পাদক মুফতী আইনুদ্দীন আল আযাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদ যুবায়ের জুয়েল, সহ-সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক সংগঠন বিভাগ মাওঃ শাহিদুল ইসলাম, বায়তুলমাল বিভাগের সম্পাদক গোলাম মাওলা, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাহবুবুর রহমান নাঈম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক রিপন মিয়া, অফিস বিভাগের সম্পাদক বেলাল আহমদ, প্রকাশনা বিভাগের সম্পাদক মানসুর আহমদ মাফি।

পৌর শাখার সভাপতি গোলাম কিবরিয়া মাসুম, সংগঠন বিভাগের মো: আব্দুল্লাহ, বায়তুলমাল বিভাগের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক, সাদিকুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। উক্ত দাওয়াতি মজলিসে বিপুল সংখ্যক তরুণ যুবক  খেলাফত যুব মজলিসে যোগ দান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com