রাজনগরে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত

আউয়াল কালাম বেগ : শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ৫ আগস্ট সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। কোরআন থেকে তেলাওয়াত মধ্যে দিয়ে দিনের সুচনা হয়। এসময় জুলাই শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন শাহ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল জলিল তালুকদার। রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, সহকারী মেডিকেল অফিসার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহমিদু হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম বকুল, আসরাফুজ্জামান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব, আউয়াল কালাম বেগ, আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, রেজওয়ানুল হক পিপুল, জুলাই যুদ্ধা আবুল কাশেম, জাকির আহমদ সাকিব, হাসান সজিব ও সাংবাদিক জুয়েল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ পরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন