রাজনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

আউয়াল কালাম বেগ : রাজনগর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো: আব্দুল গনি। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ড।
এছাড়াও কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই সড়ক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।



মন্তব্য করুন