র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়া/রগান উদ্ধার

September 10, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-পাত্রখোলা রাস্তার পেচারপুল ব্রীজের পাশে ব্যাপক তল্লাশি করে ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করেছে।

বুধবার ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ব পেচারপুল ব্রীজের দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে থাকা তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com