কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুবারক র্যালী ও আলোচনা সভা সম্পন্ন

আউয়াল কালাম বেগ : রাজনগরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মুবারক র্যালী, আলোচনা সভা ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার ২৪ আগস্ট সকল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজারো আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূলদের কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি।
সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম-এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর ও আব্দুল্লাহ পুর এলাকার আকাশ বাতাস মুখরিত করে তুলে। মুবারক র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালীতে অংশ গ্রহনকারী সকলেই মাদ্রাসায় এসে আলোচনা এবং দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেন।
র্যালী পরবর্তী শুরু হওয়া আলোচনা সভাটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো ফজলুর রহমানের সভাপতিত্বে, মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান ও সহ-সুপার মাওলানা মাহবুবুর রহমানের যৌত পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে রাসুলুল্লাহ (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ বশির আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর মুলাইম মল্লিক সরাই ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, রাজনগর প্রেসক্লাবে সভাপতি আউয়াল কালাম বেগ।
কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার দাখিল দশম শ্রেনীর ছাত্র মিজানুর রহমানের পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত ও দাখিল সপ্তম শ্রেনীর ছাত্র আরিফুল ইসলাম সামীর নাতে রাসুল (সা.) পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, ১ নং ফতেপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসেন আলী, মাওলানা এখলাছুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার তোতা মিয়া, হাজী বাতির, হাজী তৈয়ব আলী, মো. নূর মিয়া, মো. আপ্তাব মিয়া, হাফিজ শাহনুর আহমদ, মাওলানা আল আমীন হক রাজু, মাওলানা তোফায়েল আহমেদ, হাফিজ আব্দুল আহাদ, মো.রাজা মিয়া, মো. মুহিবুর রহমান ফটিক, মো. লিটন মিয়া, মো. নিদান মিয়া প্রমূখ।
শান্তিপূর্ন ভাবে র্যালীটি সমাপ্ত করতে পেরে সর্বস্তরের আশিকানে রাসুল, ছাত্র জনতা ও এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা। তারা র্যালির কারণে যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।



মন্তব্য করুন