জাতীয় কবির ৫০ তম মৃ/ত্যুবার্ষিকীতে ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার আলোচনা সভা সংগঠনের শহর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় সংগঠনের শহর শাখার সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌষী ভৌমিকের সঞ্চালনায় বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, শহর শাখার স্কুল বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, সদস্য জনি দেবনাথ, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক সোহেলী আক্তার, সবুজ শর্মা, তৃষা দেবনাথ, পূজা দেব প্রমুখ।
সভায় আলোচকগণ শোষণ-বৈষম্য ও নিপীড়নমূলক আর্থ-সামাজিক ব্যবস্থা পাল্টাতে এবং সাম্প্রদায়িক মৌলবাদের বিরুদ্ধে বর্তমান সময়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী ও সংগ্রামকে ধারণ করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে শক্তিশালী করতে আহ্বান জানান।



মন্তব্য করুন