রাজনগরে ২০ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

August 10, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগরে বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।

রোববার ৯ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে রাজনগর থানাধীন ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইন (ভূইয়া টিলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন বীনা ভূমিজ (৪০)। তিনি রাজনগর চা বাগানের ৫ নম্বর লাইনের (ভূইয়া টিলা) বাসিন্দা। তার স্বামীর নাম দীনেশ ভূমিজ।

অভিযানে বীনা ভূমিজের বসতঘর থেকে চারটি ৫ লিটারের প্লাস্টিকের বোতলে রাখা মোট ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং দুটি নীল রঙের প্লাস্টিকের বালতিতে রাখা ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) তাপস বনিক বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com