বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ইন্তে/কা/ল, প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক

আব্দুর রব : দৈনিক কালের কণ্ঠের বড়লেখা উপজেলা প্রতিনিধি, বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সদস্য লিটন শরীফের বাবা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অফিস অ্যাসিস্ট্যান্ট মাস্টার মো. মঈন উদ্দিন (৮৫) রোববার বিকেল পৌনে তিনটায় পৌরশহরের গাজিটেকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
রোববার রাত ১০ টায় গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক লিটন শরীফের বাবা মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ এবং প্রেসক্লাবের সদস্য মস্তফা উদ্দিন, মিফতাহ আহমদ লিটন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, সিরাজুল ইসলাম রিপন, ফয়সল মাহমুদ ও রেদওয়ান রুম্মান।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বড়লেখা সরকারি কলেজ শিক্ষক পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।



মন্তব্য করুন