বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেল ৭৩ শিক্ষার্থী, দাখিলে ৪ জন; আর.কে লাইসিয়াম স্কুল আবারও সেরা

আব্দুর রব : বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে আর.কে লাইসিয়াম স্কুল। উপজেলার ৭৩ টি জিপিএ-৫ এর মধ্যে এই স্কুলের ৩৩ জন শিক্ষার্থীই এ-প্লাস পেয়েছে। ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এ-প্লাস-সহ বিভিন্ন গ্রেড পাশ করেছে ১৫৮ জন শিক্ষার্থী। আর.কে লাইসিয়াম স্কুলের শতকরা পাশের হার ৯৮.১৪।
এছাড়া জিপিএ-৫ পেয়েছে উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ১২ জন, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হতে ৩ জন, হাকালুকি উচ্চ বিদ্যালয় হতে ২ জন, ছোটলিখা উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কাঠালতলী উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় হতে ২ জন, ফকিরবাজার উচ্চ বিদ্যালয় হতে ২ জন। একজন করে জিপিএ-৫ পেয়েছে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, সুজাউল উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়।
অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ১৫টি মাদ্রাসার মধ্যে সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা হতে ২ জন ও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা থেকে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।



মন্তব্য করুন