বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
August 5, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার ৪ আগস্ট মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠীর জীবন-জীবিকা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”



মন্তব্য করুন