মনু নদীতে ভেসে এলো তরুণীর ম/র/দে/হ

July 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকায় নদীতে ভেসে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার ১০ জুলাই বিকাল ৪ টার দিকে একামধু এলাকার স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

রাজনগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com