শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

August 26, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার হয়েছে। বুধবার ২৬ আগস্ট শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে সিআর-৩৩৭/২০২৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি সাহেল আহমদ, জিআর-১৫/২০২৬ (শ্রীঃ) ও জিআর-৮০/২০২৬ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত আসামি সুভীর দেববর্মা (৩২), জি আর নং-২৩২/২৬ (শ্রীঃ) মামলার এজাহার নামীয় পলাতক আসামি শামীম মিয়া (৩০)। এছাড়াও পুলিশ আইনের ৩৪ ধারায় মো: রাকিব মিয়া (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com