শ্রীমঙ্গলে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে সাবেক সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

August 20, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু। দীর্ঘ ১৭ বছর ধরে দলের তৃণমূলে সক্রিয় থাকা এবং একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়ার পরও তাকে দলীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছি, হামলা-মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছি। কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন না করে এ ধরনের সিদ্ধান্ত তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তার অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com