ডিবির অভিযানে ৭২ পিস ইয়া/বাসহ মা/দক কারবারি গ্রে/প্তা/র

August 17, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ আব্দুল কাদির (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ১৬ আগস্ট রাতে শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন (দক্ষিণটুক) এলাকায় এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার পরিহিত লুঙ্গির কোচে রাখা একটি নীল রঙের বায়ুনিরোধক পলিপ্যাক থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাদির কুঞ্জবন (দক্ষিণটুক) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আগেও একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com