ভুকশিমইলকে মডেল ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন

August 17, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ২ নং ভুকশিমইল ইউনিয়নকে একটি উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরের লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা শুরু করেছেন সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএনপি রাজনীতির দূর্দিনের কাণ্ডারি তরুণ সমাজসেবক জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম রাজন।

উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে অতীতের সকল নির্বাচনের চাইতে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তিনি।

এরই অংশ হিসেবে (রোববার) ১৬ আগস্ট রাত আটটায় ভুকশিমইল  ইউনিয়নের ১ ওয়ার্ড কাজী রফিকুল ইসলাম সিতার মিয়ার বাড়িতে ১ নং ওয়ার্ডবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নং ওয়ার্ডের বাসীন্দা রহম আলীর সঞ্চালনায় ও আজন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি তফজ্জুল হোসেন রাজা, সাবেক সাধারণ সম্পাদক শেখ জেবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিছবাহুল বাসার বাবু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আলম মিতুল, জয়নাল মিয়া, সামছুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন তার বক্তব্যে আরো বলেন, একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ মডেল ইউনিয়ন গঠনে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করছি।”

“ইউনিয়নবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিতকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং আধুনিক নাগরিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন গঠনে আমি নিরন্তর কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com