ঘরের সিলিং থেকে ১৬ কেজি ওজনের ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

August 15, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ঘরের সিলিং এর উপর বাঁশের সঙ্গে পেচিয়ে থাকা অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ১৩ আগস্ট রাত সাড়ে ৯ টায় শহরতলীর মৌলভীবাজার সড়কের ৫নং পুল এলাকার রুশন আলীর বাসায় ঘরের সিলিংয়ের বাঁশে ঝুলন্ত অবস্থায় অজগর সাপ দেখে ঘরের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে রুশন আলী শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা দেখেন সাপটি ঘরের সিলিংয়ের বাঁশের উপর ঝুলে আছে।

পরে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি ১২ ফুট লম্বা এবং এর ওজন ১৬ কেজি। উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com