শ্রীমঙ্গল পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
August 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৃথক এলাকা থেকে দুটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার ২৫ আগস্ট রাত ১০টায় পৌর এলাকার পূর্বাসা আবাসিক এলাকায় গোপাল গোস্বামী নামের এক ব্যক্তির বাসায় সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটি উদ্ধারের জন্য নাহিদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এছাড়াও গত ১৯ আগস্ট উপজেলার উত্তর ভাড়াউড়া মাঝেরগাঁও এলাকার লোকালয় থেকে আরেকটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি সাপ দুটি বিষধর প্রজাতির শঙ্খিনী বা শাঁখামুটি। এর ইংরেজি নাম Banded Krait যা অত্যন্ত বিষধর প্রজাতির একটি সাপ। সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন