বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

July 12, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলায় আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার ১২ জুলাই শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং কালিঘাট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কামাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. মঈনউদ্দিন আহমেদ মামুন, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক)। পরিবার পরিকল্পনা পরিদর্শকদের পক্ষে বক্তব্য দেন কালাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক তোফায়েল আহমদ এবং এসএসিএমও এর পক্ষে বক্তব্য দেন আশিদ্রোন স্বাস্থ্যকেন্দ্রের ডাঃ তারিক মো. ইকবাল।

আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫-২০২৬ অর্থবছরে মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com