শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে প্রতিবছরের ন্যায় যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির।
বুধবার ১ জুলাই প্রবাসী বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদের সৌজন্যে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসায় সকাল ৮টায় এ চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন ভুনবীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ আবুল বাশার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু শিবিরের সভাপতি মো: ইউছুফ আলী সর্দার, মাহমুদ মিয়া, আব্দুর রহমান, সাতগাঁও বাজার কমিটির সম্পাদক মো: আলমগীর হোসেন, মো. আকবর আলী, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইন্তেছার আহমেদ, মো. ময়না মিয়া। এ ছাড়াও এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে রোগীর প্রাথমিক চিকিৎসা এবং অপারেশন রোগীদের অপারেশনের জন্য ভর্তি নিয়ে বিকালে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জিসান আহমেদ, ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেনসহ বি এন এস বি চক্ষু হাসপাতালের সহকারী চিকিৎসক টিম।
স্থানীয়রা জানান, যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আহমেদের ব্যবস্থাপনায় ও অর্থায়নে প্রতিবছর বিনামূল্যে চক্ষু শিবিরের মধ্যেমে স্থানীয় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শতশত মানুষ তাদের হারিয়ে যাওয়া চোখের আলো ফিরে পাচ্ছেন। এ আয়োজনের সার্বিক চিকিৎসা প্রদান করে আসছে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতাল।



মন্তব্য করুন