মৌলভীবাজারের চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ‘অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট ২০২৬’ অনুষ্ঠিত, সফল বীমা কর্মীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : বীমা প্রতিষ্ঠান চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ‘অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট ২০২৬’ প্রোগ্রাম দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্রাঞ্চ ইনচার্জ ও বীমা কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এ অনুষ্ঠিত অ্যাওয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল আকতার সেরা পারফর্মারদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান গোলাম মুস্তফা, পরিচালনা পর্ষদের পরিচালক শাইখ সিরাজ, হাসিব আহমেদ, শরিফ আহমেদ সহ অন্যন্যরা।
২০২৫ সালে ইন্স্যুরেন্স ব্যবসায় অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী তাদের মূল্যায়ন করে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ও পুরষ্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।



মন্তব্য করুন