জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

July 16, 2026,

স্টাফ রিপোর্টার : জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম-এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো: সাইফুল হক; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো: আবুল কাসেম সরকার;  টিআই (এডমিন) মো: কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com