সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে বন্যার্ত মানুষের মাঝে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু

July 16, 2026,

স্টাফ রিপোর্টার : সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

১৬ জুলাই মৌলভীবাজার সদর থানাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে স্থানীয় বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।

মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com