বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

July 15, 2026,

আব্দুর রব : দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে বড়লেখায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ওষুধি শ্রেণির সমন্বয়ে ১২ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় শিশু শিক্ষার্থীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব। এসময় উপস্থিত  ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রব, প্রধান শিক্ষক পুরবি দে, শিক্ষার্থী অভিভাবক হুসাইন আহমদ, শশাংক চক্রবর্তী, আছমা বেগম, নাছিমা বেগম, নমী চন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com