বড়লেখায় মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আ/সা/মীসহ গ্রে/ফতা/র ৫

July 12, 2026,

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাতে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ি ফখর উদ্দিনসহ পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হচ্ছে- মাদক ব্যবসায়ি মুছেগুল গ্রামের ফখর উদ্দিন (৪৫) ও পূর্ব হাটবন্দ গ্রামের কালাম উদ্দিন (৩৫)।

এছাড়াও জিআর-১৭৯/১৯ এবং ১৮০/১৯ (জৈন্তাপুর) মামলায় দুইটি পরোয়ানাভূক্ত আসামী মুড়াউল গ্রামের সমছ আহমদ, বোবারথল গ্রামের ইসলাম উদ্দিন (২০) ও হৃদয় আহমদ (১৯)-কে পুলিশ গ্রেফতার করেছে।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেফতার ৫ আসামিকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com