বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান দে, সম্পাদক সাইফুল ইসলাম

আব্দুর রব : বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, সহসভাপতি নির্বাচিত হয়েছেন ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান ও অর্থ সম্পাদক পদে গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকারিয়া হোসেন নির্বাচিত হয়েছেন। ২৭ জুন শনিবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলার ৩১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার এনাম উদ্দিন।
বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. বাবুল হোসেন, সহসাধারণ সম্পাদক নিকুঞ্জ কুমার দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ নাহা, তথ্য ও প্রচার সম্পাদক অভিমুনা দাস, সমাজকল্যাণ সম্পাদক বিলাল আহমদ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফুর রহমান, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমরান খান, গণসংযোগ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন।



মন্তব্য করুন