বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ

June 22, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিফ-২ মৌসুমের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় সোমবার দুপুরে উপজেলার ১৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, পেঁয়াজ, সার এবং চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষিদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com