বড়লেখায় পামওয়েল দিয়ে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি

আব্দুর রব : বড়লেখায় পামওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া-সহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য উৎপাদন করে অসাধু চক্র রমরমা ব্যবসা করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন বুধবার বিকেলে পৌরশহরের বারইগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে দিপু দত্ত নামক বাজারজাতকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
এসময় অধিকতর তদন্তের জন্য ভেজাল পণ্যের স্যাম্পল সংগ্রহ ও উৎপাদনকারি অভিযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও অনুমোদনহীন বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ব্যবসা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।



মন্তব্য করুন