গিয়াসনগর ইউনিয়ন কমপ্লেক্স ভবন একাধিক উদ্বোধন : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

July 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের মূল উদ্বোধকের নামফলক ঢেকে রেখে নতুন করে কিছু বাক্য নড়েচরে উদ্বোধন করার বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নামফলক ঢেকে রাখার বিষয়টি গোপন থাকলেও এটি স্থানীয় রাজনীতি ও জেলা জোড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২৬ জুলাই দুপুরে ইউনিয়ন কমপ্লেক্স ভবনের মূল উদ্বোধকের নামফলক খুঁজে বের করেন ওই ইউনিনের বাসিন্দা ময়নুল ইসলামসহ আরও কয়েকজন। ভবনের ভেতর খুঁজে বের করা মার্বেল পাথরের নামফলকে লিখা রয়েছে ২০০৬ সালে ১৯ অক্টোবর তৎকালীন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এই ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনের দীর্ঘদিনপর পর, ২০২২ সালের ২৩ মে তারিখে গিয়াসনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু মূল নামফলকটি একটি মিরর ফ্রেইম দিয়ে ঢেকে নিজের নাম সম্বলিত একটি উদ্বোধনের নামফলক বাম পাশে লাগান। যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু কর্তৃক বিএনপি দলীয় এমপির নাম মুছে ফেলার বা ঢেকে দেওয়ার এই চেষ্টাকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন।

সরকারি নিয়ম অনুযায়ী একবার কোনো ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলে, পরবর্তীতে সংস্কার বা পুন:উদ্বোধনের ক্ষেত্রে মূল উদ্বোধকের নামফলক সম্পূর্ণ ঢেকে দেওয়া বা বিকৃত করা আইনত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

এবিষয়ে ১২নং চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু ফেসবুকে এক ভিডিও বার্তায় স্থানীয় সংসদ সদস্যকে সম্মান প্রদর্শন করে ও নির্দোষ দাবী করে বলেন, গিয়াসনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের মূল উদ্বোধকের নামফলক ঢেকে রাখেননি তিনি। তবে তিনি অভিযোগ করেন ময়নুল ইসলাম নামের এক ব্যক্তি সন্ত্রাসী নিয়ে তার নামফলক ভেঙ্গে ফেলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com