শোক সংবাদ : শিল্পপতি সৈয়দ আবুল কালাম আজাদ আর নেই
July 25, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কুইশার গ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও দানবীর বেলকো ভাল্ব ইন্ডাস্ট্রিজ ও শাহজালাল হাউজিং এর স্বত্বাধিকারী, শান্তিবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ আবুল কালাম আজাদ (৮৩) ২১ জুলাই ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র সন্তান চার কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা ২৩ জুলাই বাদ যোহর শান্তিবাগ জামে মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর মরহুমের নিজ বাড়ি কুইশারে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন পাতাকুঁড়ির দেশ পত্রিকা পরিবার ও শান্তিবাগ জামে মসজিদ কমিটি।



মন্তব্য করুন