বড়লেখায় জাতীয় প্রাথমিক বৃত্তিতে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব

July 15, 2026,

আব্দুর রব : বড়লেখায় ২০২৫ সালের জাতীয় প্রাথমিক বৃত্তিতে উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় হতে ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬ জনই বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ৭ জন ট্যালেন্টপুলে ও ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো- হামিদুর রহমান শুভ, এনামুল হক, নওশাদুল হক শাহী, আজহার মাহমুদ রফি, মো হাসসান বিন, হাফিজ উদ্দিন, সৌমিত্র চক্রবর্তী ও নন্দিনী দে।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো- প্রিয়জিৎ দাস, বুশরা রহমান মৌমি, আলিশা জান্নাত চৌধুরী, লামিছা তাবাচ্ছুম মেহেক, তনুশ্রী দে, পুষ্পিতা দে পর্ণা, হাবিবা তাছনিম দিয়া, সম্পূর্ণা দে সিমি ও রিম্পা রাণী দাস।

প্রধান শিক্ষক বদরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের প্রায় চারমাস পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানো ছিল বড় চ্যালেঞ্জ। কারণ তখন তারা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। অভিভাবকদের সাথে বারবার যোগাযোগ এবং তাদের আন্তরিকতায় বৃত্তি পরীক্ষার্থীদের বিশেষ ক্লাসে অংশগ্রহণ করাতে পারায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে সহকারি শিক্ষক মো. ছয়ফুল ইসলাম ও অর্চনা দাস অত্যন্ত যত্ন সহকারে বিশেষ ক্লাস নেওয়ায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার একেএম জুবায়ের আলম, সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহেদ ও সৌরভ গোস্বামী বিভিন্ন সময়ে পাঠদানের কৌশল এবং পরামর্শ প্রদান করেন। এতে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com