শ্রীমঙ্গলে দেশীয় ম/দসহ কারবারি গ্রে/প্তার

July 14, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দেশীয় কেরু এন্ড কেরু কোম্পানির ২০৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে পুলিশ।

সোমবার ১৩ জুলাই সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে সিএনজি গাড়ি থেকে কার্টুন ভর্তি ২০৪ বোতল কেরু কোম্পানির মদ উদ্ধার করে পুলিশ।

এসময় জেরিন চা বাগান এলাকার অমিত সতনামী (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৭ কার্টুন ২০৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ১৬৮টি এক লিটারের এবং ৩৬টি ৫০০ মিলিলিটারের বোতল রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ১৮৬ লিটারী মদ রয়েছে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় এক লক্ষ ১২ হাজার টাকা। এছাড়াও মাদক বহনের দায়ে জব্দকৃত সিএনজি অটোরিকশাসহ মোট ৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি পুলিশকে জানায়, বিক্রয়ের জন্য সে মাদক এনেছে। তবে মাদক বিক্রির বৈধ লাইসেন্স বা কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com