শ্রীমঙ্গলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের হবিগঞ্জ সড়কের শাহী ঈদগাহ এলাকা থেকে উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী সহ বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে পৌরসভা মহসিন অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় প্রধান অতিথি সবাইকে নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল, যুবদল, কৃষক দলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।



মন্তব্য করুন