বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা

September 1, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক মো: তাজউদ্দিন তাজু।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  ৬নং আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: শাহাব উদ্দিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, উপজেলা যুবদল নেতা শাকির আহমেদ, পৌর যুবদল নেতা বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান তপু, আব্দিস শহিদ, ৪নং সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রব জরিন, ৫ নং কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ প্রমুখ। সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com